Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

কুতুবদিয়া প্রতিনিধি:

‘৯১ এর ২৯শে এপ্রিল প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কুতুবদিয়া অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ এপ্রিল) বাদ মাগরিব উপজেলা গেইট দুবাই মার্কেটেস্থ অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এমএ মান্নান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ।

এতে কুতুবদিয়া কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মনজুর আলম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট আইয়ুব হোসাইন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী খোকন, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কুতুবদিয়া শাখার সভাপতি রেজাউল করিম রাজু, ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয় শাখার মডেল কেয়ার টেকার শামসুল আলম, বড়ঘোপ ইউনিয়ন মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক হাসিনা আক্তার বিউটি, নুরুল ইসলাম নাহিদ, আবু ওবায়েদ খালেদ, মো. ছৈয়দনুর, মুবিনুল ইসলাম, হাছান মাহমুদ সুজন ও রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখার শাহজীদ, সহ-সভাপতি এম. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, অর্থ সম্পাদক মহিউদ্দিন কুতুবী, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য আশরাফ আলী পারভেজ প্রমুখ।

দোয়া মাহফিলে ১৯৯১ সালের ২৯ এপ্রিল স্মরণ কালের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করে হাফেজ মোহাম্মদ শহীদুল্যাহ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন