বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে আনসার ভিডিপি সদস্যদের বসত ঘর পুড়ে ছাই

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় ভয়াবহ আগুনের ঘটনায় শাজাহান নামের এক আনসার ভিডিপির সদস্যের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার ( ৩ জুন) বিকেল ৫ ঘটিকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্র পাত হয় বলে জানায় স্থানীয়রা ।

আগুনের খবর পেয়ে গ্রামবাসীর সাথে  ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবির দুটি দল আগুন নিয়ন্ত্রণে যোগদেয় । প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে বাঘাইছড়ি উপজেলা আনসার ভিডিপির সদস্য শাজাহান এর বসত ঘর রান্নাঘর ও গোয়াল ঘর সহ ৩টি ঘর সম্পুর্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বাঘাইছড়ি উপজেলায় ২০১৮ সালে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিন পরেও ফায়ার স্টেশন নির্মাণে কোন উদ্যোগ নেয়া হয়নি ফলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন