বান্দরবানের শঙ্খ নদীতে নিখোঁজের পাঁচদিন পর শিশু মরদেহ উদ্ধার

fec-image

বান্দরবানের শঙ্খ নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শিশু আরফিনের(১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার(২৪ জুন) দুপুরে বালাঘাটা নিখোঁজ হওয়ার স্থান সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাঙ্গু নদীর চরে স্থানীয়রা কাজ করতে গেলে নদীতে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে৷ এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ পারভেজ বলেন, সাঙ্গু নদীতে লাশ ভাসতে দেখে পেয়ে স্থানীয়রা খানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করি। মরদেহটি নিখোঁজ হওয়া শিশু আরফিন বলে শনাক্ত করেছে স্বজনরা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, শিশু নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন