বান্দরবানে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৩০ নেতাকর্মীর মুজিব সেনায় যোগদান

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩০ নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী হয়ে মুজিব সেনায় যোগদান করেছে। বান্দরবান জেলা ছাত্রদলের সদস্য মো. ইউছুফ আকবর কালুর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও জিয়া সেনা পরিষদের ৩০ নেতাকর্মী মুজিব সেনা ও স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেন।

বৃহস্পতিবার পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারে যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজি মজিবর রহমানে হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

এসময় অন্যান্যদের মাঝে জেলা শ্রমিকলীগের সভাপতি সুকত প্রিয় বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ৭নং ওয়াড কমিশনার শামসুল ইসলাম শামু পৌর স্বেচ্ছাসেবক লীগের ইকবাল প্রমুখ।

যোগদানকারীদের মাঝে অন্যতম হলেন, জেলা ছাত্র দলের সদস্য মো. ইউছুফ আকবর কালু, স্বেচ্ছা সেবক দলের ৭নং ওয়াড সভাপতি নুরুল ইসলাম, তাজুল ইসলাম, জিয়া সেনার যুগ্ন আহবায়ক আবু তাহেরসহ ছাত্রদলের ২৩জনসহ ৩০ জন নেতাকর্মী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন