সাতদিন পর

বান্দরবানে ১৪ লাখ টাকার মুক্তিপণে ইটভাটার দুই শ্রমিক মুক্ত

fec-image

টানা ৭ দিন পর বান্দরবানের এএইচএন ইটভাটা থেকে অপহৃত দুই শ্রমিককে ১৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের কানা পাড়া এলাকায় গহীন জঙ্গলে তাদের ছেড়ে দেয়া হয়।

তারা হলেন, তপন দাশ (৬৫), তিনি আমিরাবাদ সুখছড়ি এলাকার বাসিন্দা ও জয় নাথ (৫৫), তিনি বালাঘাটা বাসিন্দা। তারা এএইচএন ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।

পরে তপনকে কল দিলে ফোনে অপর প্রান্তে অচেনা একজন লোক ফোন ধরে। মুঠোফোনে তাদের সাথে ইটভাটা বিষয়ে আলোচনা করছেন এমন আশ্বাস দেন। পরবর্তীতে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। আর যে রাস্তা দিয়ে অপহরণ করে নিয়ে গেছে, সেখানে কয়েকটি পায়ের ছাপ ছিল।

সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, গতকাল রাতে কানাপাড়া এলাকায় দুই শ্রমিককে ছেড়ে দিয়েছে বলে জেনেছি। বিনিময়ে ১৪ লাখ টাকা দিতে হয়েছে বলে শুনেছি। পরে বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে এএইচএন ইটভাটার স্বত্বাধিকারী মালিক আব্দুল কুদ্দুছ বলেন, গতকাল মুক্তিপণের মাধ্যমে ইটভাটা শ্রমিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

এর আগে বুধববার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামার পাড়া নামক এলাকায় ইটভাটা থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন