Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বায়তুশ শরফের সুপারিনটেনডেন্ট আবারও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত

লংগদু প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ২য় বারের মত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত হয়েছেন লংগদুর বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ফোরকান আহমদ।

তিনি গত বছর উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত হয়েছেন এবং তাঁর দক্ষ পরিচালনায় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসা গত বছর উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও নির্বাচিত হয়।

এছাড়া তাঁর সুষ্ঠ ও দক্ষ পরিচালনায় তাঁর পরিচালনাধীন প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম ‘কেরাতে’ ও ১০শ্রেণীর ছাত্রী তাহমিনা সুলতানা শাহরিন ‘হামদ ও নাত’ ইভেন্টে ২০১৯ সালের উপজেলা শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচিত হয়।

এছাড়াও বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসা ২০০৫ সাল হতে অদ্যবদি ৫ম, ৮ম শ্রেণী ও দাখিলের প্রায় সকল পরীক্ষায় শতভাগ পাশ সহ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে কৃতিত্বের গৌরব অর্জন করে যাচ্ছে।

তিনি ২০০৯ সাল হতে লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন।

এছাড়াও তিনি দীর্ঘ ২৪ বছর যাবৎ ‘গাঁথাছড়া’ বায়তুশ শরফ কমপ্লেক্সে’র তত্ত্বাবধায়ক এর দায়িত্ব সুনামের সাথে পালন করে যাচ্ছেন, যার অধিনে পরিচালিত হচ্ছে ১শ’ ২০ সিট বিশিষ্ট জব্বারিয়া এতিমখানা, ৫০ জন শিক্ষার্থী বিশিষ্ট আখতরিয়া হেফজখানা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
তিনি গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদের সভাপতি ও কয়েকটি মসজিদ ও মাদরাসার সম্মানিত উপদেষ্টার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বায়তুশ শরফের সুপারিনটেনডেন্ট আবারও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন