বীর বাহাদুরের হাত ধরেই সংগঠন এগিয়ে যাবে: নাইক্ষ্যংছড়িতে জেলা আওয়ামী সহযোগী সংগঠনের সভায় বক্তারা

Awoamilig pic copy

মো.আবুল বাশার নয়ন:
নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলী ও সহযোগী সংগঠনের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জুলাই বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়।

এতে বান্দরবান জেলা আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীসহ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবলীগ আহ্বায়ক মো: হোসাইন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক চিংথোয়াই মার্মা, নাজিম উদ্দিন, জেলা কৃষকলীগ সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো: রফিক, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: ইসমাইল।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: হোসাইন, মহিলালীগ সভাপতি জুহুরা বেগম, সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবি, শ্রমিকলীগ সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফাইসাঅং মার্মা, কৃষকলীগ সভাপতি মোস্তফা কামাল লালু, ছাত্রলীগ সাধারণ সম্পাদ মো: বদুর উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি সবুজ শর্মা, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইফাজ, কলেজ ছাত্রলীগ আহ্বায়ক ইমরান রুবেল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছায়ামং মার্মা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ একটি প্রবীণ রাজনৈতিক সংগঠন। দলের নীতি নির্ধারণী মহলের নেওয়া সীদ্ধান্ত চূড়ান্ত। বিগত সময়ের ন্যায় আগামীতেও দলের শৃঙ্খলা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপির হাত ধরে সংগঠনের গতি বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও সম্প্রতি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মো: মুজিবুর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত বহাল আছে বলে সভায় নেতাকর্মীদের অবহিত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন