ব্রাজিল দলে নতুন যুক্ত হলেন যারা

fec-image

ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে চলতি মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। দুই ম্যাচের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন দলের হেড কোচ তিতে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গ্লেইসন ব্রেমার ও রজার ইবানেস।

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ কিংবা আর্সেনালের হয়ে দারুণ খেলতে থাকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসের। আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর অভিষেক হয়ে যেতে পারে দুই নতুন ডিফেন্ডার ব্রেমার ও ইবানেসের।

ফ্রান্সের স্তাদিও ওশেনে ২৩ তারিখ ঘানা ও প্যারিস সেইন্ট জার্মেইর হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেসে ২৭ তারিখ তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অনুমিতভাবেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদের আধিক্য রয়েছে।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), আলেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), গ্লেইসন ব্রেমার (জুভেন্টাস), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউজ কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার) রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল, বিশ্বকাপ, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন