ভদন্ত তিলোকানন্দ মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে ১৯ ডিসেম্বর


পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো সাদামনের মানুষ ২০০৭ সালে ইউনিলিভার বাংলাদেশ এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে সাদামনের মানুষ নির্বাচিত। কাচালং শিশু সদনের আজীবন অধ্যক্ষ্য প্রয়াত ধর্মীয় গুরুর ৩ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া মহতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে ১৯ ডিসেম্বর।
বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা কমিটির আয়োজনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রথম দিনে জাতীয় পতাকা ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।
এসময় চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানের প্রথমভাগে ভদন্ত তিলোকানন্দ মহাথেরো জীবনীগ্রন্থে মোড়ক উন্মোচন করা হয়। মহতী এই ধর্মীয় অনুষ্ঠান ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হবে ২০ ডিসেম্বর রবিবার। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যোগদানের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন দেশবিদেশ থেকে আগত ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছে।
পাহাড়ের এই ধর্মীয়গুরু ২৮ আগষ্ট ১৯৩৭ সালে বৌদ্ধ ধর্মালম্বী এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন এবং ২ নভেম্বর ২০২৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। দীর্ঘদিন মরদেহ সংরক্ষণ এর পর ১৯ ডিসেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

















