Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ভারতের মুসলমানরা চরমপন্থি নয়, তারা দেশপ্রেমী : রাজনাথ সিং

rajnath

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন,‘ভারতীয় মুসলমানরা দেশভক্ত এবং তারা কোনো চরমপন্থী মতাদর্শে প্রভাবিত নয়। একটি দেশ হিসেবে ভারত তার বৈচিত্রে গর্বিত।’

আজ (বৃহস্পতিবার) রাজস্থানের জয়পুরে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাজনাথ পাকিস্তানের উদ্দেশ্যে বলেন,‘পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ করুক। যদি পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়া বন্ধ করে তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে। পাকিস্তান তাদের নিজেদের ভালোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার করা বন্ধ করুক।’তিনি বলেন,‘অনলাইনের মাধ্যমে যুবকদের চরমপন্থার খপ্পরে পড়া গভীর চিন্তার বিষয়।’

রাজনাথ সিং বলেন, ‘ভাল সন্ত্রাসবাদ, খারাপ সন্ত্রাসবাদ বলে কিছু হয় না। সংখ্যালঘু যুবকদের আইএসআইএল-এ প্রভাবিত হওয়া বন্ধ করতে তাদের বাবা মায়েরা অত্যন্ত সজাগ রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের মধ্যে যখন আইএসআইএল যখন বিস্তার লাভ করছে, তখন ভারত এ থেকে মুক্ত রয়েছে।’

সাইবার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি গঠন করে জরুরি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন।

রাজনাথ সিং জানান, ‘জাতিসংঘে আইএসআইএল সংগঠন নিষিদ্ধ হওয়ার তালিকায় যাওয়ার পর থেকে ভারতেও তা নিষিদ্ধ রয়েছে।-আইআরআইবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন