ভোটের আগেই জিতে গেলেন কক্সবাজারের তিন প্রার্থী: অপরটিতে প্রতীক বরাদ্দ
কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার ৪ টি আসনের মধ্যে ৩ টি আসনে একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় এমপি হচ্ছেন ৩ প্রার্থী। অপরটিতে ২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেখা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে ৩ টিতে একক প্রার্থী হয়েছে। এরা হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় পার্টি প্রার্থী মোহাম্মদ ইলিয়াস, কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আশেকুল্লাহ রফিক, কক্সবাজার ৩ (কক্সবাজার-রামু) আসনে আওয়ামীলীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল।
অপরদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামীলীগের প্রার্থী আব্দুর রহমান বদি এমপিকে নৌকা এবং জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়াকে লাঙ্গল প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
সূত্র জানিয়েছে, কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন, আওয়ামীলীগ প্রার্থী জাফর আলম এবং জাতীয় পার্টির প্রার্র্থী হাজি মোহাম্মদ ইলিয়াস। ২ জনের মনোনয়ন পত্র বৈধ হলেও আওয়ামীলীগের প্রার্থী জাফর আলম প্রতীক বরাদ্দের কাগজ পত্র প্রদর্শন করতে পারেননি। ফলে দলীয় প্রতীক না পাওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।



















