মাটিরাঙ্গার তবলছড়িতে আওয়ামীলীগের হামলায় বিএনপি’র তিন নেতাকর্মী আহত

index

উপজেলা প্রতিনিধি, মাটিরাঙ্গা :

মাটিরাঙ্গায় উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতার রেশ ধরে মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মী আহত হয়েছে।  বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও  স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ায় বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তবলছড়ি বাজারে বিএনপি সমর্থকদের উপরে অতর্কিতে হামলা করে আওয়ামীলীগ নেতাকর্মীরা।

এতে তবলছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম এর ছোট ভাই মো: সিরাজুল ইসলাম মজল (৪৩), তবলছড়ি জিয়া পরিষদের সিনি: সহ-সভাপতি মো: আবুল কাশেম (৪৫) ও ইউনিয়ন যুবদল নেতা মো: আহসান উল্যাহ রাজু (৩৪) সহ তিন বিএনপি নেতাকর্মী আহত হয়।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে তবলছড়ি পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে তবলছড়ি পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই মো: মাহফুজ হাসান সিদ্দিক এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। তবে আহতদের অবস্থা গুরতর নয় বলে দাবী করেছেন তিনি।

এদিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: তাজুল ইসলাম অভিযোগ করে বলেন উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর অব্যাহত ভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। তারই ধারবাহিকতায় তবলছড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি অভিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী করেছেন।

অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা এ ঘটনাকে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের বহি:প্রকাশ দাবী করে বলেন, নিজেদের কোন্দলের ফলে সৃষ্ট মারামারিকে আওয়ামীলীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন