মাতামুহুরী নদীতে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আজিজুর রহমান নয়ন (১২) নামের একস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে ৩০ ঘন্টা পর।

শনিবার দুপুর বারোটার দিকে তিন ছাত্র একসঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায়। এ সময় দুই ছাত্র ওসমান গণি (১২) ও পুতু মিয়াকে (১১) স্থানীয় লোকজন জীবিত উদ্ধার করতে পারলেও নয়ন নিখোঁজ থাকে। গতকাল রবিবার সকাল থেকে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরীদল নদীর পৌরসভার নামার চিরিঙ্গা থেকে কৈয়ারবিল ইউনিয়নের ঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটারজুড়ে ব্যাপক তল্লাশী করে।

এদিন সন্ধ্যা ৬টার দিকে কৈয়ারবিল ঘাট থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। এর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় তার লাশ। আজিজুর রহমান নয়ন পৌরসভার ফুলতলা গ্রামের মো. বাদশা মিয়ার পুত্র এবং তিন ছাত্রই চিরিঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

চকরিয়া ফায়ার সার্ভিসে কর্মরত টিটু বসাক জানান, চট্টগ্রাম থেকে আসা ডুবুরীদল একটানা তল্লাশী অভিযান চালিয়ে মৃতদেহ উদ্ধার করে নিখোঁজ থাকা ছাত্রের। এর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন