মানিকছড়িতে বেইলী ব্রীজ ধসে আহত ১৬ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ির আমতলাস্থ বেইলী ব্রীজ ধসে ১৬জন যাত্রী গুরুতর আহত হয়েছে। ফলে উক্ত সড়কে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দু’জেলার যাত্রীরা পড়েছে চরম বিপাকে পড়েছে!
জানা গেছে, গতকাল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩০ টনের অধিক পাথর বোঝাই ট্রাক নং পাবনা-ট-১১-০৬৭০ ও ফটিকছড়ি থেকে ছেড়ে আসা মাইক্রোবাস নং-চট্ট মেট্রো-ট-১১-২৮৭৫ দ‘ুটি গাড়ি একই সময়ে বেইলী ব্রিজে উঠলে সম্পূর্ণ ব্রীজটি দুমড়ে-মুচড়ে নদীতে পড়ে যায়।
এতেই ট্রাক চালক মো. সাহাব উদ্দিন (৫৫), পিতা-মৃত জহির উদ্দিন, সন্দ্বীপ, চট্টগ্রাম এবং হেলপার মো. ইউনুছ (৩২), পিতা-আ. মজিদ, গ্রাম-বড়াইগ্রাম, নাটোর গুরুত্বর আহত হয়। এছাড়া মাইক্রোবাসের ১৪জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ট্রাকের চালক ও হেলপারকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন সদস্য ও স্থানীয় জনগন স্বতঃস্ফুর্তভাবে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। যার কারণে দু’দিকের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম ও সাব জোন কমান্ডার মেজর সেলিম, ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক মো.মইনুল ইসলাম, ইউএনও সনজিদা শরমিন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, রামগড় সার্কেল মো. শাহাজাহান এবং সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো. রাব্বি আহসান ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত রোগীদের খোঁজ খবর নেন।
দু‘দিকের যাত্রীদের পারাপারে বিকল্প ব্যবস্থা নিতে সড়ক ও জনপদ এবং উক্ত সড়কে নির্মিতব্য ব্রীজের ঠিকাদা মনিকো লিমিটেডের প্রকৌশলীদের নির্দেশ দেন। মনিকো লি. এর প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, ধসে পড়া ব্রীজটি পূণঃস্থাপন করতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে।
আহত মাইক্রো বাসের যাত্রীরা হলেন, মো. বাহাদুর (২৮), মো. মোস্তফা (২৬), আহাম্মদ গনি (৪৮), আবু তাহের (২৬), মো. সিরাজুল হক (৩০), আবু ছিদ্দিক (২৮), টুটুল (২২), মাইক্রো চালক সোহেল (২৮), রমজান আলী (৩৮), মো. আলী আকবর (২৮), জুয়েল (২২), বাবুল (২২), সুলতান আহাম্মদ (৫০), মিজান (২২) এরা সকলেই ফটিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির আমতলাস্থ বেইলী ব্রীজটি এভাবেই ধসে পড়ে।



















