মিরপুরে ককটেলসহ একজন গ্রেফতার

fec-image

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সারা দেশের জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, দূরপাল্লায় যাত্রী কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন