Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

যতো আঘাত আসবে বিএনপি ততো বেশি ঐক্যবদ্ধ হবে: ওয়াদুদ ভুইয়া

11655363_847118038715818_1661385030_n copy
সিনিয়র স্টাফ রিপোর্টার :
ব্যাপক আয়োজন আর জাঁকজমকভাবে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আদালত সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির শীর্ষ নেতা ওয়াদুদ ভুইয়ার অনুপুস্থিতি স্বত্বেও জেলার বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা‘র সভাপতিত্ব অনুষ্ঠিত ইফতার মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউছুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল প্রমুখ বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক, মংসুইথোয়াই চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু সহ বিএনপি, যুবদল, মহিলাদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের উদ্যেশ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া টেলি কনফারেন্সে দেয়া বক্তব্যে বর্তমান সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, সরকারের দু:শাসনের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।

তাকে খাগড়াছড়িতে থাকতে না দেয়ার অভিযোগ করে ওয়াদুদ ভুইয়া বলেন, আমি মামলা-হামলাকে উপক্ষা করে বার বার আপনাদের কাছে ছুটে এসেছি কিন্তু জনবিচ্ছিন্ন সরকার আমাকে আপনাদের মাঝে থাকতে দেয়নি। আমার প্রতি আপনাদের ভালোবাসা এ জালিম সরকার সহ্য করতে পারেনা। তারা ক্ষমতা হারানোর ভয়ে আজ দিশেহারা। ক্ষমতাকে তারা কুক্ষিগত করে রাখতে চায় বলেই আমার ও বিএনপি‘র জনপ্রিয়তাকে তাদের এতো ভয়।

সরকারের মন্ত্রীদের একের পর এক দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বিএনপি‘র শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক মামলা দিয়ে হয়রানী করছে।

নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই সারাদেশে বিএনপি‘র নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরানোর মিশনে নেমেছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন কোন রাজনৈতিক দল নয় যে, নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরিয়ে দিলেই বিএনপি হারিয়ে যাবে। যতো আঘাত আসবে বিএনপি ততো বেশি ঐক্যবদ্ধ হবে। আর তখনই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন