যেভাবে খেলে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়ের আশায় ইয়ামাল

fec-image

ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় লামিনে ইয়ামাল। রাইট উইংয়ে থেকে প্রতিপক্ষকে শাসন করছেন তিনি। তিনটি অ্যাসিস্টের পর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জাল কাঁপিয়ে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পান তিনি।

মঙ্গলবার ১৭তম জন্মদিন তার, তবে এখনই উদযাপন করতে চান না। রবিবার বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে দেশে ফিরে তিনি উৎসব করার অপেক্ষায়।

ইয়ামাল বলেছেন, ‘আমি মাকে বলেছিলাম, যদি আমরা জিতি, আমি উপহার হিসেবে কিছুই চাই না। আমি শুধু মাদ্রিদে আমার সতীর্থদের সঙ্গে উদযাপন করতে চাই। দর্শকদের সঙ্গে সেটা অন্যমাত্রা পাবে। বিমানবন্দর থেকে সবাই উন্মত্ত হয়ে থাকবে। আমরা অবিশ্বাস্য অর্জন নিয়ে পা রাখতে পারবো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা হবে দুর্দান্ত কিছু, যেটা ২০১২ সাল থেকে ঘটেনি।’

ইংল্যান্ডকে হারাতে কীভাবে স্পেনকে খেলতে হবে, সেটাও জানিয়ে দিলেন তিনি, ‘আমাদের সেভাবে খেলতে হবে, যেভাবে খেলছি, জার্মানি কিংবা ফ্রান্সের বিপক্ষে যেমন ছিল। আমরা যেমন, তেমন থাকতে হবে, বল পায়ে রেখে সবসময় খেলা নিয়ন্ত্রণ করতে হবে। আমি মনে করি আমরা এক্ষেত্রে সেরা এবং সেটা করতে পারলে কেউ আমাদের থামাতে পারবে না। একটা ব্যাপার পরিষ্কার যে দল হিসেবে কেউ স্পেনের মতো না, বল পায়ে রেখে চাপ তৈরি করা। আমরা খুব ভালো করছি। শেষ পর্যন্ত এই শক্তি হতে যাচ্ছে আসল, এটা ছাড়া আপনি ইউরো ফাইনাল জিততে পারবেন না।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন