যৌথ বিমান হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

fec-image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

গত সপ্তাহে সস্ত্রীক এক ভয়াবহ হামলার শিকার হন খারাজি। ওই হামলায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইরানের ভূখণ্ডে টানা ৩৯ দিনের যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যভিত্তিক হামলায় ৫০ জনেরও বেশি শীর্ষ নেতা ও সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের মতে, কামাল খারাজিসহ নিহত নেতারা ইরানের বর্তমান শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত ছিলেন। বিশেষ করে পররাষ্ট্রনীতি ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তার মৃত্যু তেহরানের জন্য বড় ধরনের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন