রাঙামাটিকে মডেল জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল হতে বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান।
কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, তালপট্টি, মুরগীর টিলা, নতুন বাজার, লগগেইট, জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ ও রাঙামাটিকে মডেল রাঙামাটি জেলায় পরিণত করা হবে।
তিনি আরও জানান, তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।
এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, আগামী ১২ ফেব্রুয়য়ারি ১১ দলীয় প্রার্থীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে রাঙামাটিবাসীকে সেবা করার সুযোগ করে দিন।
গণসংযোগ শেষে প্রার্থী কাপ্তাই নতুন বাজার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
















