রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২


রাঙামাটিতে পুলিশ মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় জলমনি চাকমা (৪৯) এবং নতুন বাবু (৩৯) নামের দু’ ব্যক্তিকে আটক করেছে।
রাঙামাটি কোতয়ালী থানা থেকে জানানো হয়, বৃহস্পতিবার (০২ জুলাই) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মারী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে তল্লাশী চালিয়ে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসীম উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
ঘটনাপ্রবাহ: ইয়াবা, মাদক, রাঙামাটি
Facebook Comment

















