রাঙামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী

fec-image

রাঙামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।

শনিবার (১৬ মে) বিকেলে রাঙামাটি শহরের লেক ভিউ গার্ডেনে রাঙামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেইজ উদ্বোধন এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাঙামাটি শহরকে পর্যটন শহর বলা হলেও দিনদিন এ শহরে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে। শহরের সৌন্দর্য বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষায়  পরিবহনের জন্য ডিজিটাল ডাটাবেইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কাপ্তাই হ্রদের দূষণ, দখল রোধ এবং পর্যটন শিল্পবান্ধব গড়ে তোলার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এসময়  জেলা প্রশাসক নাজমা আশরাফি,  জেলা বিএনপির সহ- সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এ্যাড: সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী আগত অতিথিরা বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ, অটোরিক্সাগুলোতে ট্রাফিক সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় ১৪ শ’ সিএনজি এবং ১১ শ’ চালক অনলাইন ডাটাবেইজে নিবন্ধন করেছেন। এছাড়াও যেসব পর্যটকবাহী পরিবহনগুলো রাঙামাটি আসবেন সেইসব পরিবহনগুলো রাঙামাটি জেলা সড়কের রাবার বাগান এলাকায় পুলিশের কাছে অনলাইনে নিবন্ধন করার নির্দেশনা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন