রাজনৈতিক নেতারা টেন্ডার না পেয়ে আমার বিরু‌দ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে : সিভিল সার্জন

fec-image

আমাকে ম‌্যা‌নেজ ক‌রে টেন্ডার‌টি বা‌গি‌য়ে নেয়ার জন‌্য রাজনৈতিক নেতারা চেষ্টা ক‌রে‌ছিল। কিন্তু কোনভা‌বে তা‌দের কথায় ম‌্যা‌নেজ হইনি। পূর্বের সময় সরাসরি টেন্ডার পদ্ধ‌তি ছিল বলে রাজনৈতিক ঠিকাদারের একটি মহল সবসময় কাজ‌টি বা‌গি‌য়ে নি‌তো। কিন্তু এবার ইজি‌পি‌ সিস্টেম হওয়াতে এ সু‌যোগ নাই। এতে ক্ষিপ্ত হ‌য়েই রাজনৈতিক একটি মহল আমার বিরু‌দ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর বারোটায় সিভিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিভিল সার্জন ডা: মো: শাহীন হোসাইন।

এসময় সিভিল সার্জনের বিরুদ্ধে মেডিসিন ক্রয়সংক্রান্ত বিল উত্তোলনের অভিযোগ সম্পর্কে প্রকৃত তথ্য উপস্থাপন ও আনীত মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন ডা: মো: শাহীন হোসাইন।সম্মেলনের জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, ১‌ কো‌টি টাকার ঔষধ ক্রয় ক‌রে ৪‌কো‌টি টাকার বিল উত্তোলনের বিষয়‌টি সম্পূর্ণ মিথ্যা, বা‌নোয়াট এবং উদ্দে‌শ্যে প্রনো‌দিত। সম্মানহানী করার জন্য একটি পক্ষ মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

তি‌নি আরো ব‌লেন, যে‌হেতু জুন ফাইনাল, তাই বিল ক‌রে রাখা হ‌য়ে‌ছে। কাজ শেষ করার পর সকল ঔষধ ও অন‌্যা‌ন্যে সরঞ্জামা‌দি বু‌ঝে নি‌য়েই বিল প‌রি‌শোধ করা হ‌বে। এসময় তি‌নি তার বিরু‌দ্ধে আনীত মিথ‌্যা অ‌ভি‌যো‌গের বিরু‌দ্ধে তীব্র নিন্দা জানান একই সাথে গণমাধ্যমকর্মীদের সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ তুলে ধরার অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন