রামুর ঈদগড়ে পুলিশের অভিযানে অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

fec-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী রামু উপজেলার দুর্গম ঈদগড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের পানিশ্যাঘোনা পাহাড়ের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রামু থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, লোহাজাত সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরণ জব্দ করা হয়েছে। তবে অভিযানের আগেই অস্ত্র কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানা। উদ্ধারকৃত সরঞ্জামগুলো পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এটি পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, পুলিশ, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন