রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় ৩ চেয়ারম্যান প্রার্থী

fec-image

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

এতে যুবলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জামাল উদ্দিন কোম্পানি মোটরসাইকেল, যুবলীগ নেতা ও আইনজীবী তানভীর শাহ ঘোড়া ও সাংবাদিক হাসান মো. তারেক মুকিম আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়া আগেরদিন ১০ জুলাই শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান সৌদি প্রবাসী মো. জোবাইর আহমদ ভুট্টো ও এস. মোহাম্মদ হোসেন। ফলে ৫ জনের মধ্যে ৩ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্দের পর প্রথমদিনেই শুরু হয়েছে জমজমাট প্রচারণা।

গত ২৭ জুন নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার, কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম জানান- ফতেখাঁরকুল ইউনিয়নে মোট ভোটার ২৪০৪৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২৪১৯ জন, মহিলা ভোটার ১১৬২৭ জন। ৯টি ভোট কেন্দ্রে ৫৬ টি ভোট কক্ষে আগামী ২৭ জুলাই ইভিএমের মাধ্যমে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ভোট গ্রহণa অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ এপ্রিল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো পদত্যাগ করেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে উপজেলা নির্বাচনে সিরাজুল ইসলাম ভুট্টো রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন