লংগদুতে দুই মাদক ব্যবসায়ীর তিন মাসের কারাদন্ড

কারাদণ্ড
সিনিয়র স্টাফ রিপোর্টার :

পার্বত্য রাঙ্গামাটির লংগদুতে দুই মাদক ব্যবসায়ীকে তিন মাসের করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাঈদ-উর-রহমান এ আদেশ দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন মো: হুমায়ন কবির (৩৯) ও মো: নুর হোসেন (৩৫)।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালের দিকে উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরেই এ এলাকায় গাজা বিক্রি করে আসছিলো এমন খবরের ভিত্তিতেই পুলিশ অভিযান পরিচালনা করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন