খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন : আজম-সভাপতি ও কানন-সাধারণ সম্পাদক

04.02.2015_Khagrachari KUJ NEWS Pic

সিনিয়র স্টাফ রিপোর্টার :

এসএ টেলিভিশন ও বিডিনিউজ২৪ ডটকম‘র খাগড়াছড়ি প্রতিনিধি মো: নুরুল আজমকে সভাপতি ও মাছরাঙা টেলিভিশন‘র খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্য্যকে সাধারণ সম্পাদক করে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)‘র নতুন কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি কেইউজে মিলনায়তনে দৈনিক যায়যায়দিন‘র খাগড়াছড়ি প্রতিনিধি রিপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেইউজে‘র সদস্যদের মতামতের ভিত্তিতে ১৪ (চৌদ্দ) সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রদীপ চৌধুরী (চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল), সহ-সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা (দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক রিপন সরকার (দৈনিক যায়যায়দিন), অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম (দৈনিক আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রূপায়ন তালুকদার (দৈনিক সকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব তালুকদার (দৈনিক যোগাযোগ প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য সৈকত দেওয়ান (দৈনিক প্রথম আলো), মো: দুলাল হোসেন (ডেইলি অবজারভার ও রাইজিংবিডি ডট কম), শঙ্কর চৌধুরী (দৈনিক ভোরের পাতা ও ফোকাস বাংলা ডট কম), মো: আল-মামুন (দৈনিক আজকালের খবর ও গ্লোবাল নিউজ ২৪ ডট কম), লিটন ভট্টাচার্য্য রানা (দৈনিক নতুন দিন), মো: নুরুচ্ছাফা মানিক (এশিয়ান টিভি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও বাংলামেইল ২৪ ডট কম)।

সভায় বিভিন্ন উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্তিসহ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সাংবাদিকতার মান উন্নয়ন, আন্ত:সম্পর্ক উন্নয়নে বিস্তারিত আলোচনা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন