লক্ষ্মীছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত

RZZZZ

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জয়িতা অন্বেষণ এর আওতায় একজন সফল নারীকে সম্মাননা এবং বেগম রোকেয়ার জীবনার্দশে সমাজ প্রতিষ্ঠা গড়াই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।

উপজেলা পরিষদ, উপজেলা মহিলা কার্যালয় ও ব্র্যাক যৌথভাবে এ কর্মসূচী পালন করে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার আলোচনা সভার আয়োজন করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল আউয়াল, থানার অফিসার্স উনচার্জ মো: কামরুল হাসান, লক্ষ্মীছড়ি কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মালেক, ব্র্যাক এর উপজেলা ম্যানেজার খেমা প্রু মারমা, শিক্ষক জেসমিন আক্তার মুন্নী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রতি বছরই দিনটি আসে কিন্তু বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে জানা আমাদের অনেকেরই ঘাটতি আছে। এ বিষয়ে আয়োজক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে আরো গুরুত্ব দিতে হবে। আগামীতে জয়িতা অন্বেষনে আরো বেশি নারীকে যাতে সম্মাননা দেয়া যেতে পারে সে জন্য উৎসাহ দিতে হবে।

তিনি বলেন, নারীকে পিছিয়ে পরে থাকলে চলবে না। সমাজের নানা প্রতিবন্ধকতা ও অসঙ্গতি দূর করে এগিয়ে যাওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন