লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডন ফিরে গেছেন ।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘ভাবী লন্ডন ফিরে গেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার।’

তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এই ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্ররো বিমান বন্দরে পৌঁছাবে।’

গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষনিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন