শবে বরাতে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি

fec-image

পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং এই রজনীর শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শবে বরাত পালিত হবে। এই উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ডিএমপি জানায়, শবে বরাতের পবিত্র রজনীতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসলাম, ডিএমপি, ধর্ম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন