সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও ১৪ নেতা বহিষ্কার


দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলায় বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত নেতারা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরে জেলা বিএনপির পৃথক দুটি পত্রে বহিষ্কারাদেশ জারি করা হয়।

















