বিএনপির নির্বাচনী ইশতেহার ২০২৬

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বিএনপি

fec-image

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার গঠন অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এক ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করব। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করব। আমরা ৩১ দফার ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন করা হবে।

রাষ্ট্রব্যবস্থা সংস্কারে বিএনপির ইশতেহারে আরো বলা হয়েছে, বিএনপি বিশ্বাস করে জাতি গঠন মানে কেবল রাষ্ট্র পরিচালনা নয়, বরং বিভাজন অতিক্রম করে একটি অভিন্ন জাতীয় সত্ত্বা নির্মাণ। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের অবসান ঘটানো, আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী-দরিদ্র্য নির্বিশেষে সবাই মিলে আমরা গড়ে তুলব জাতীয় ঐক্য ও অখণ্ড জাতীয় সত্ত্বা। একই সঙ্গে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ বিএনপি রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার দেয় দলটি।  ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফার কথা বলছে দলটি। পাঁচটি অধ্যায়ের প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়তে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে দলটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, নির্বাচনী ইশতেহার, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন