সশস্ত্র গোষ্ঠীর দখলকৃত অঞ্চলে পাল্টা হামলার হুমকি জান্তার

fec-image

মায়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর দখলকৃত অঞ্চলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির জান্তাপ্রধান। এ জন্য সেখানকার বেসামরিক নাগরিকদের সতর্ক করেছেন তিনি।

গতকাল বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। সম্প্রতি চীন সীমান্তবর্তী শান প্রদেশে বিরোধীদের কাছে বেশ কিছু অঞ্চলের দখল হারিয়েছে মায়ানমার সেনাবাহিনী।

এ ছাড়া সামরিক স্থাপনা ও সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে জান্তাপ্রধান মিন অং হ্লেইং গত মঙ্গলবার বলেছেন, জান্তাবাহিনী পাল্টা হামলা চালাবে। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক ভবন এবং নিরীহ বেসামরিক লোকজনকে মানবঢাল বানানোর অভিযোগ তুলেছেন তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন