সাংবাদিক অভিজিৎ রায়’র পিতার মৃত্যুতে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের শোক


ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম (জেজেএফ) স্থায়ী সদস্য ও জাগোনিউজ২৪.কমের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ রায় কৌশিকের বাবা বিপ্লব কুমার রায় পরলোক গমন করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় মেয়ে তিথি রায় এবং ছেলে অভিজিৎ রায় কৌশিক। বিপ্লব কুমার রায় বোয়ালিয়া সার্বজনীন দুর্গামন্দিরের সাবেক সভাপতি এবং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কৌশিকের বাবার মৃত্যুতে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাহনাজ পলি সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন । তাঁরা প্রয়াত বিপ্লব কুমার রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
















