স্বাধীনতা পুরস্কার পেলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

fec-image

গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেলেন খ্যাতিমান অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। ১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা গ্রামে ।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতের বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ‘সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বুদ্ধিস্ট আর্কাইভস এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক।

ঢাকার একটি মিলনাতনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই গৌরবোজ্জ্বল পদক তুলে দেন। দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পদক দিয়েছে সরকার।

এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় জন্মগ্রহণকারী কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান (লিনু) ক্রীরায় স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক লাভ করেছেন। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই গৌরবোজ্জ্বল পদক তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন