হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল


হঠাৎ ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার অসুস্থের বিষয় নিশ্চিত করেন।
শায়রুল কবির বলেন, ‘মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।
ঘটনাপ্রবাহ: অসুস্থ, বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Facebook Comment

















