অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে : পার্বত্যমন্ত্রী

fec-image

আইনের বিধান অনুযায়ী খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হবে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, জেলা পরিষদ অবশ্যই হবে। পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। এটি একটি বড় প্রক্রিয়া, তাই ভুল হতে দেয়া যাবে না। অচিরেই তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে।

আজ (শনিবার, ১৬ মে) দুপুরে শহরের রাঙাপানিতে মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে, পার্বত্য মন্ত্রী রাঙামাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এমইউএফজি ব্যাংক লিমিটেডের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে চালু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে কুমন পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে।

আয়োজকরা জানান, ব্র্যাক কুমন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, মনোঘর আবাসিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ ম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীকে ‘ কুমন মেথড’ শিক্ষা প্রদান করা হচ্ছে।

‎মোনোঘরের সভাপতি ভদন্ত শ্রদ্বালংকার মহাথেরোর সভাপতিত্বে এসময় ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্র্যাক লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, এমইউএফজি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এফআই) গোলাম কিবরিয়া, মোনোঘরের মহাসচিব কীর্তি নিশান চাকমা  ও জাইকার বাংলাদেশ অফিসের স্পেশাল  এডভাইজার কিয়োশি আমাদাসহ সংশ্লিষ্ট অনেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, পার্বত্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন