Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পার্বত্য চট্টগ্রামে অস্ত্র ও সন্ত্রাস দেখতে চাই না- মে. জে. সফিকুর রহমান

KeeKPURP

স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রামে অস্ত্র ও সন্ত্রাস দেখতে চাই না, আমরা চাই এই সবুজ পাহাড় হবে শিক্ষিত মানুষ, ভালো মানুষের বসবাসের স্থান। ইউনিফর্ম পরে অস্ত্র হাতে সন্ত্রাসী দেখলেই গুলি করা হবে।

বৃহস্পতিবার বিদায়ী বছরের শেষ দিনে লক্ষ্মীছড়ি জোনে সেনাবাহিনী পরিচালিত দুল্যাতলী পাহাড়িকা তাঁত শিল্প প্রকল্প পরিদর্শনে এসে সকলের উদ্দেশ্যে চট্টগ্রাম এরিয়া কমান্ডার, জিওসি মেজর জেনারেল মো: সফিকুর রহমান এসপিপি, এএফডব্লিউ, পিএসসি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষকে কষ্টে রেখে, জিম্মি করে কি লাভ? এসব করে কখনো মন পাওয়া যাবে না। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেন, শান্তির জন্য শেষ পর্যন্ত আলোচনাই করতে হয়েছে। অনেক শত্রু শেষ পর্যন্ত বন্ধু হওয়ার বহু নজির রয়েছে। জিওসি পাহাড়িকা তাঁত প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করে কীভাবে এই শিল্পকে আরো আধুনিক এবং উন্নত করা যায় সেই দিকে নজর দেয়া হবে বলে আশ্বাস দেন।

এ সময় প্রধান অতিথি জিওসি মো: সফিকুর রহমানকে পাহাড়িকা তাঁত প্রকল্পে থেকে হাতে বোনা কাপড় সম্মাননা উপহার হিসাবে কারিগরদের পক্ষ থেকে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ. পিএসসি, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মুহম্মদ নুরুল আমিন. পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, দুল্যাতলী কোম্পানী কমান্ডার লে. সালেহ, লে. মো: আশিকুর রহমান,  ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজাই চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিগণ।

এ সময় জনপ্রতিনিধিরা লক্ষীছড়ি কলেজের কার্যক্রম এগিয়ে নিতে এবং পাঠদান অনুমতির জন্য সহায়তা কামনা করলে জিওসি সাধ্যমত চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন