আত্মঘাতী গোলে পিছিয়ে বাংলাদেশ

fec-image

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলছে। ম্যাচের প্রথমার্ধে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে মাত্র ১-০ গোলে এগিয়ে রয়েছে। সেই গোলটিও হয়েছে সৌভাগ্যবশত। বাংলাদেশের আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া ম্যাচে এগিয়ে আছে।

অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। সেই দলের বিপক্ষে বাংলাদেশ বিগত তিন ম্যাচে প্রথমার্ধেই একাধিক গোল খেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল। মেলবোর্নে আগের লেগে ৪-০ গোলে পিছিয়ে ছিল। আজ চতুর্থ দফায় মোকাবেলায় বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচে রয়েছে। অস্ট্রেলিয়া বল পজিশন ও আক্রমণে এগিয়ে থাকলেও ডিফেন্স ভাঙা, গোলের নিশ্চিত সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি।

ম্যাচের ২৯ মিনিটে লিড পায় অস্ট্রেলিয়া। অবশ্য এই গোলটা সৌভাগ্যক্রমে। অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার আজদিন হুরস্টিক প্রায় ৪০ গজ দুর থেকে শট নেন। বক্সের আগে দাড়িয়ে থাকা বাংলাদেশের ডিফেন্ডার মেহেদী মিঠুর পায়ে লেগে বল দিক পরিবর্তন হয়। গোলরক্ষক মিতুল অন্য পোস্টে তাকিয়ে দেখেন বল জালে ঢুকছে। বাফুফে নিশ্চিত করেছে গোলটি আত্মঘাতী হিসেবে ম্যাচ অফিসিয়াল লিপিবদ্ধ করেছে।

অস্ট্রেলিয়া লিড পাওয়ার পরও সেভাবে খেলতে পারেনি। কিংস অ্যারেনায় মাঠটি গতকালের বৃষ্টির জন্য ভারী। তাই অস্ট্রেলিয়া স্বাভাবিক খেলা খেলতে পারেনি। খেলোয়াড়দের পাসের গতি বাধাগ্রস্ত, বক্সে পিছলে পড়েছে কয়েকবার। বাংলাদেশ অবশ্য ভালো ডিফেন্ডিং করেছে। অস্ট্রেলিয়াকে অহেতুক ফাউল করে বক্সের আশেপাশে সেভাবে ফ্রী কিক উপহার দেয়নি বেশি।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট বাংলাদেশ অর্ধেই খেলা হয়েছে। রাকিব ও মোরসালিন চেষ্টা করেছেন কাউন্টার অ্যাটাকে যাওয়ার। ভেজা মাঠে তারাও পারেনি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই অন টার্গেটে ছিল না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন