আনসারকে গলায় ছুরি ঠেকিয়ে ক্যাবল তার চুরি

fec-image

কাপ্তাইয়ে কর্তব্যরত আনসারের গলায় ছুরি ঠেকিয়ে ইলেকট্রনিক ক্যাবল তার চুরির তিনদিন পর উদ্বার।

শনিবার (১২এপ্রিল) কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কাঁচামাল পারাপার কার্গো টলি অফিস হতে চুরি হওয়া তিল লাখ টাকার ইলেকট্রনিক ক্যাবল তার উদ্বার করেছে বিউবো নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা ও অনুসন্ধান সহকারী পরিচালক সাখাওত হোসেন কবির জানান, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ৪/৫জন চোর দেশিও অস্ত্র নিয়ে এসে কর্তব্যরত আনসার মোশাররফকে গলায় ছুরি ঠেকিয়ে জবাই করবে বলে ভয়ভীতি দেখায়।

এসময় পাশে বিউবো কারগো টলি অফিসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী শরিফ উদ্দিনকে ওই আনসার সদস্য সাহায্যে চাইলে প্রহরী সাহায্যে করতে এগিয়ে আসে।এসময় তাদের সাথে কথা-কাটাকাটি করে সময় ক্ষেপণ করে। এবং এক পর্যায়ে কিছু চোর কার্গো অফিসের তালাকেটে তিন লাখ টাকার ইলেকট্রনিক ক্যাবল তার চুরি করে নিয়ে যায়।

তিনদিন পর ব্যাপক অনুসন্ধান করে বিউবো বাহিনী, সহকারী পরিচালক ও আনসার এপিসি কমান্ডার লিয়াকত, কমান্ডার ইসমাল শুক্রবার দিবাগত ১টায় গোপন সুত্রে খবর পেয়ে কর্ণফুলী নদীর পাশে ও বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তার উদ্বার করে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্ণফুলী পানি বিদ্যুৎ, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন