খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে ব্রি. জে. আমান

আনসার বাহিনীর আত্মত্যাগ দেশকে সম্মানিত করেছে– ব্রিগেডিয়ার জেনারেল আমান

দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগের মাধ্যমে দেশকে সম্মানিত করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অসামান্য অবদান রেখেছে। তিনি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর উপ-মহা পরিচালক ড. মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি বিজিবি;র সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, মানিকছড়ি আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. সাজেদুর রহমান কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আম্মার হোসেন ও খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।      
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন