আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে লংগদুতে র‌্যালি ও আলোচনা সভা

DSC00962

উপজেলা প্রতিনধি, লংগদু :

আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলায় র‌্যালি ও সমাবশের আয়োজন করা হয়।  এ উপলক্ষে দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা সদরে র‌্যালি আয়োজন শেষে পরিষদ মিলনায়তন প্রান্তে সমাবশে করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। উপস্থাপনা করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওঃ ফোরকান আহম্মদ।

সমাবেশে বক্তারা বলেন, যে যে অবস্থানে আছি সে অবস্থান থেকে দূর্নীতিকে না বলি এবং দূর্নীতি প্রতিরোধ করার কাজে সহযোগীতা করি। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার আহবান জানান বক্তারা।

এছাড়া লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম চৌধুরী, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিনসহ বিভিন্ন বিভাগী কর্মকর্তা, স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন