লংগদুতে পাঁচ ‘শ্রেষ্ঠ জয়িতা’কে সম্মাননা প্রদান
উপজেলা প্রতিনধি, লংগদু :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার লংগদু উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ রাঙ্গামাটির লংগদুতে পাঁচ নারী পেল ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা। বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান রাখান জন্য শ্রেষ্ঠ জয়িতার এ সম্মাননা দেয়া হয়।
এরা হলেন, অর্থনৈথিকভাবে সাফল্য অর্জনে আটারকছড়া ইউনিয়নের শেফালী বেগম, সফল জননী হিসেবে পুষ্প রানী চাকমা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনে লংগদু সদর ইউনিয়নের ভাগ্যলক্ষী চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মাইনীমুখ ইউনিয়নের রেখা আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য আসমা খাতুন।
উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে আয়োজিত ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ তোফজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) দীলিপ কুমার বিশ্বাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লিটন ধর, লংগদু প্রেস ক্লাবের সভপতি মোঃ এখলাস মিঞা খান। সভাপতি ও প্রধান অতিথি ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা হিসেবে পাঁচ নারীর হাতে সনদপত্র তুলে দেন।



















