পেকুয়ায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

pic pekua 9-12-2013

উপজেলা প্রতিনিধি, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও ব্লাস্ট গ্রাম আদালত উপজেলা সুপার ভাইজার শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মাহাফুজুর রহমান, উপজেলা কানুগু শোক হরণ চাকমা, ব্রাক ওয়াস উপজেলা ম্যানেজার ইমাম হোসেন, একলাবের উপজেলা ম্যানেজার জাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একরামূল হক, মিজান, সাংবাদিক জুবাইদ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়িতা’র সম্মানে ভুষিত করা হয়েছে। এতে সামাজিক উন্নয়নে অসামান অবদান রাখায় শীলখালী ইউপির মহিলা মেম্বার মর্জিনা বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে অবদান রাখায় উজানটিয়া ইউনিয়নের রশিদের স্ত্রী আয়েশাতুল কুবলা, নির্যাতন বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পশ্চিম উজানটিয়া এলাকার দেলোয়ার করিম চৌধূরীর স্ত্রী আমাতুর রহিম হীরা, সফল জননী নারীর ক্ষেত্রে অবদান রাখায় শিলখালী ইউনিয়নের মিয়াজান পাড়া এলাকার ফরিদা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীক্যাটাগরীতে শীলখালী ইউনিয়নের লম্বামুড়া এলাকার আবুল কালামের স্ত্রী ছকিনা বেগমকে জয়িতা’র এবং বেগম রোকেয়া দিবসের ক্রেষ্ট ও সম্মাননা পত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন