খাগড়াছড়িতে পিকেটার সেজে ছিনতাই

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে প্রকাশ্য দিবালোকে পিকেটার সেজে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম পরিদর্শণ করেন। খাগড়াছড়ি সদর থানায় এ বিষয়ে কোন অভিযোগ জমা হয়নি বা ছিনতাইয়ের ঘটনার সম্পর্কে এখনও অবগত হননি বলে এ প্রতিনিধিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান।

ছিনতাই ঘটনার শিকার দুই ব্যক্তি হলেন, মো: আবু তাহের (৪০), পিতা: মৃত ছিদ্দিক আহাম্মদ ও ছবুর উদ্দিন (১৬) এরা দক্ষিণ জুসখোলা, নারানহাট, ফটিকছড়ি, চট্টগ্রামের বাসিন্দা। ছিনতাই শিকার এ দুই ব্যক্তি ও খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লাটিলা গ্রামের বাসিন্দা মো: নাছির জানান, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শ্বশুড়ের অসুস্থতার খবর পেয়ে দীঘিনালা যাওয়ার পথে ঘটনাস্থলে পিকেটার সেজে ছিনতাইকারীরা ব্যবহৃত মোটর সাইকেলের গতিরোধ করে। এই সময় ছিনতাইকারীরা হরতালের চলাচল পাশ আছে কিনা দেখতে চেয়ে পাশে জমিতে নিয়ে পকেটে থাকা নগদ ৫ হাজার টাকাসহ ২টি মোবাইল সেট সীম খুলে হাতে ধরিয়ে দিয়ে নিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা নীরব দর্শকের ভূমিকা পালন করে।

পরবর্তীতে স্থানীয়রা বিয়টি খাগড়াছড়ি পৌর মেয়রকে অবগত করানোর জন্য পরামর্শ দিলে মেয়র ঘটনাস্থলে পৌঁছেন এবং বিষয়টি আমলে নিয়েছেন বলে ছিনতাই শিকার দুই ব্যক্তিকে আশ্বস্থ্য করেন।

এ ঘটনার বিষয়ে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সাথে কথা হলে তিনি বলেন, আজ জামায়াতে ইসলামের ডাকা হরতাল। জেলা শহরে কোথাও কোন পিকেটিং হচ্ছে না। এ ছিনতাই যারা করেছে তারা হলো পেশাদার ছিনতাইকারী ও চোর। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ডের কমিশনার সহ এলাকাবাসীর সমন্বয়ে ছিনতাইকারীদের আটক করার ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় তিনি সুমন ও জহির নামে দুই ছিনতাইকারীর নামও উচ্চারণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন