আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শীতার্তদের পাশে পানছড়ি থানা পুলিশ

fec-image

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পানছড়ির শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি থানা পুলিশ।

গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকালে স্বাস্থ্যবিধি মেনে পানছড়ি থানা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের মূল উদ্যোক্তা পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম জানান, হাড় কাঁপানো শীতে পানছড়ির সকল সম্প্রদায়ের কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এতে পানছড়ি থানার সকল পুলিশ সদস্যর সার্বিক সহযোগিতা ছিল। তিনি সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামরুজ্জামান, এসআই অনিক দে, মো. মুহিউদ্দিন, নয়ন আচার্য্য প্রমুখ। উল্লেখ্য কিছুদিন আগে পানছড়ির দুই মাস বয়সী শিশুর পায়ুপথ অপারেশনের জন্যও আর্থিক সহায়তা প্রদান করেছিল পানছড়ি থানা পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন