আলীকদমে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

fec-image

বান্দরবানের আলীকদমে সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই ) সকাল ১১টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হল রুমে অনুদান বাবদ সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন