ইসরায়েলের সামরিক সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ইরান

fec-image

চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে ইসরায়েলের বীরশেবা এলাকায় অবস্থিত দখলদার বাহিনীর সামরিক সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

শুক্রবার সকালে ইরানের বিভিন্ন প্রান্ত এই ড্রোনের ঝাঁক ছোড়া হয়। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, বীরশেবা এলাকায় অবস্থিত ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যেখানে মূলত ইসরায়েলের স্থল ও বিমান বাহিনীর প্রধান কৌশলগত ঘাঁটিগুলো অবস্থিত।

বিবৃতিতে আরও জানানো হয়, এই বড় ধরনের অভিযানটি আগামী কয়েক ঘণ্টা ধরে অব্যাহত থাকবে এবং ইসরায়েলি বাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানেও বড় পরিসরে হামলা চালানো হবে।

ইরান দাবি করেছে, দেশটির সেনাবাহিনী ও আইআরজিসির এই কার্যকর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটলেও কঠোর সেন্সরশিপের মাধ্যমে ইসরায়েল সেই তথ্য গোপন রাখছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী যে বেআইনি সামরিক তৎপরতা মার্কিন ও ইসরায়েলি বাহিনী শুরু করেছিল, তার পাল্টা প্রতিশোধ হিসেবেই ইরান এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরান সফলভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চল ও আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে বেশ কিছু শক্তিশালী হামলা চালিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইসরায়েল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন