জুলাই বিপ্লবে‌র এক বছর

ঈদগাঁওয়ের শহীদ নুরুল মোস্তফার আজও স্বীকৃতি মেলেনি

fec-image

৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তি হতে চললেও এখনো সরকরি স্বীকৃতি মেলেনি শহীদ নুরুল মোস্তফার । এ হতভাগা শহীদ হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জুলাই বিপ্লবকালে শহীদ হওয়া একমাত্র শহীদ নুরুল মোস্তফা। সে উপজেলার ইসলামাবাদ ইউপির গজালিয়া এলাকার শফিউল্লাহর সন্তান। এ নিয়ে শহীদের পরিবারে হাহুতাশের শেষ নেই। যার কারণে হতদরিদ্র এ শহীদ পরিবার বিপ্লব পরবর্তী কেনো সরকারি সহযোগিতা পাননি।

প্রাপ্ত তথ্য মতে, শহীদ নুরুল মোস্তফার পিতা-মাতা নব্বইয়ের দশকে মায়ানমারের আরাকান থেকে রোহিঙ্গা নাগরিক হিসেবে এ দেশে আসায় তাদের জাতীয় পরিচয়পত্র নেই। যার কারণে জুলাই বিপ্লবে নুরুল মুস্তফা শহীদ হলেও প্রক্রিয়াগত জটিলতায় সরকারি স্বীকৃতির জন্য আবেদন করতে পারেননি । যে কারণে দেশ এবং জনগণের জন্য জীবন দেয়ার পরও অন্য হাজারো শহীদদের মত শহীদ নুরুল মোস্তফা ও তার পরিবারের ভাগ্যে শহীদের স্বীকৃতি জুটেনি।

বিপ্লব পরবর্তী বেসরকারি উল্লেখযোগ্য সহায়তা বলতে বাংলাদেশ জামায়াত ইসলামী আমীর ডা. শফিকুর রহমান প্রদত্ত এক লক্ষ টাকা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন জানান শহীদের পিতা শফি উল্লাহ।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, জুলাই প্ল্যাটফর্মের ফায়াজ শাহেদ

জুলাই বিপ্লবের অন্যতম যুদ্ধা উমামা ফাতেমা, বিপ্লব নতুন প্লাটফর্ম ইউনাইটেড পিপলস পার্টি প্রতিনিধিরা বিভিন্ন সময় শহীদের কবর জেয়ারত, পরিবারের খোঁজ নেয়ার পাশাপাশি শহীদ নুরুল মোস্তফাকে স্বীকৃতি দিতে সরকারের বিভিন্ন দপ্তরে তারা কাজ করছেন বলে বারবার আশ্বাস দিলেও ভিড়তে এক বছরে তা আশ্বাসই রয়ে গেল।

শহীদের পিতা শফিউল্লাহ অশ্রু সজল নয়নে বলেন, তার সন্তান দেশের জন্য জীবন দিলেও সরকার তার সন্তানের স্বীকৃতি তো দেয়নি বরং পরিবারের খোঁজ খবরও নেন বিগত এক বছরে। তিনি আরো বলেন, অপরের বাড়িতে দিন মজুরের কাজ করে তাকে পাঁচ সদস্যের পরিবারের সংসার টানতে হচ্ছে। তাকে সাহায্য করার মত পরিবারে কেউ নেই।

বিপ্লবের ফসল অন্তর্বর্তীকালীন সরকার বিগত এক বছরেও শহীদ নুরুল মোস্তফার মত সাহসীদের বিশেষ আদেশে শহীদের সরকারি স্বীকৃতি না দেওয়ায় এ জাতির জন্য দুর্ভাগ্য বলে মনে করেন ঈদগাঁও উপজেলার জুলাই যোদ্ধারা।

উল্লেখ্য, জুলাই বিপ্লবে আওয়ামী সরকার পতনের দিন ৫ আগস্ট পুলিশের উপুর্যপুরি গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থী নুরুল মোস্তফা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শহীদ নুরুল মোস্তফা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া গ্রামের হতদরিদ্র শফিউল্লাহর সন্তান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন