Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উখিয়ায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের দুই লাখ টাকা জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

উখিয়ার এলাকায় এমবিএম ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১০ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচলনায় নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি পাহাড় কেটে অবৈধভাবে মাটি এনে ইটের ভাটায় মজুদ করে ইট প্রস্তুত করার অভিযোগে পরিবেশ আইন লঙ্গনের অপরাধে এ অর্থ দন্ড দেওয়া হয়। জরিমানায় আদায়কৃত ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদফতর, বনবিভাগ, ভূমি অফিস, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ও পুলিশের সমন্বয়ে ৩০ সদস্য বিশিষ্ট একটি টিম সাবেক রুমখাঁ পালং এলাকায় অবস্থিত এমবিএম ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পরিবেশ অধিদফতরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম, উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক তপন বড়ুয়া, হলদিয়া পালং বনবিটের বিট কর্মকর্তা মহিউদ্দিন, উখিয়া ভূমি অফিসের তহশিলদার শেখর আহমদ ।

এমবিএম ইটের ভাটার মালিক পক্ষ জানান, পরিবেশ অধিদফতর ও সংশ্লিষ্ট দফতরের প্রয়োজনীয় লাইসেন্স, ছাড়পত্র ও কাস্টমস ভ্যাট দিয়ে বৈধভাবে ইট তৈরি করা হচ্ছে। তবে প্রশাসন বলছেন তা ঠিক নয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন