উখিয়ায় দুটি অবৈধ ডাম্পার জব্দ

fec-image

কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মাটিভর্তি দুটি অবৈধ ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। মঙ্গলবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধুরছড়া ও হাতিমুরা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ডাম্পার জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর নেতৃত্বে বিট কর্মকর্তা বজলুর রশিদ ও বনপ্রহরীদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উখিয়া রেঞ্জের আওতাধীন দুটি সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি দুটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে। এ সময় অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন